• রাজনীতি

নারী সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী: ডা. শফিকুর রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নারীবিষয়ক সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এরা নারী-পুরুষের সমান অধিকার চায়। আবার তারা বলছে নারীদের জন্য আলাদা কোটা করা লাগবে। অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন?

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনারে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, নারীরা আমাদের ইজ্জত ও সম্মানের প্রতীক। তারা (নারীবিষয়ক সংস্কার কমিশন) ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করতে চায়।

জামায়াত আমির বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন কুরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমরা সেটা প্রত্যাখ্যান করছি। তাদের রিপোর্টের আগে কমিশনে যারা আছেন তাদের প্রত্যাখ্যান করতে হবে।

তিনি বলেন, আমাদের দেখতে হবে আমাদের তারা কোথায় নিয়ে যেতে চাইছে। আমরা ছোটবেলায় সকালে উঠে মক্তবে যেতাম। এখন খুবই পরিকল্পিতভাবে এটি বন্ধ করা হয়েছে। এখন মায়েরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন। আর সেই পরিকল্পনাকারীরাই নারীদের বিভ্রান্ত করছে। তারা কারা?

ডা. শফিকুর রহমান আরও বলেন, যদি কমিশন করতে হয় এ দেশের বিশাল সংখ্যক নারীদের প্রতিনিধি রেখেই করতে হবে। এ সংস্কার কমিশনকে আমরা মানি না। আমরা কোনো আন্দোলনে যেতে চাই না। যদি আমাদের বাধ্য করা হয় তবে অবশ্যই আমরা আন্দোলনে নামব। আমরা আমাদের দল থেকে পূর্ণ সমর্থন রাখব।

দ্বিন ও সমাজের সব কল্যাণকর কাজ ইসলামি দলগুলো একসঙ্গে করব এমন বার্তা দিয়ে জামায়াত আমির বলেন, আমরা বার্তা দেব আমাদের ভাগ ভাগ, টুকরো টুকরো করে আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo