• বিনোদন

এবার অভিনেতা সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। 

এর আগে মঙ্গলবার বিকালে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo