• অপরাধ ও দুর্নীতি

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দ্রুতই হবে: আইন উপদেষ্টা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুতই হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা এ কথা বলেন।

অধ্যাপক আসিফ বলেন, কোন মামলা কার্যতালিকার কত নম্বরে আসবে বা কবে শুনানি হবে তা আদালত ঠিক করে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। উচ্চ আদালতে বিচারাধীন কোনো মামলার ওপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।

উচ্চ আদালতের ওপর সরকারের হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, আগের যে সরকার ছিল, তা একটি ফ্যাসিস্ট সরকার ছিল। তারা কোনো নিয়ম নীতি মানত না। তারা একজন প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। আমরা তো সেই সরকার না। আমাদের কোনো এখতিয়ার নেই উচ্চ আদালতের বিষয়ে হস্তক্ষেপ করার।

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, মামলার বিচারকার্য শুরু হয়েছে গত বুধবার। মামলার চার্যশিট পেতে একটু দেরি হয়েছিল। আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচারকার্য পরিচালনা করছে। আমি আশা করছি খুব দ্রুত রায় পাবো।

অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা নিয়ে আইন উপদেষ্টা বলেন, মামলা করতে কোনো বাধা নেই। যে কেউ চাইলে মামলা করতে পারেন। কিন্তু কেউ বাণিজ্যিক উদ্দেশে কেউ মামলা করছে কিনা বা মামলার বস্তুনিষ্ঠতা আছে কিনা তা জানতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া উদ্দেশ্যপ্রণোদিত মামলা কারা করছে তার খোঁজ নিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।

একই সঙ্গে আইন উপদেষ্টা জানান, সারাদেশেই হয়রানিমূলক মিথ্যা মামলা হচ্ছে। যা ঠিক নয়। আমরা মামলা করায় বাধা দিতে পারি না।  মামলা হলেই গ্রেফতার নয়; নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়। 

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo