• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

রোমে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। শনিবার (২৬ এপ্রিল) রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরপরই এই বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। অধ্যাপক ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, দুই কার্ডিনাল পোপ ফ্রান্সিসের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য আজীবন কাজের স্মৃতিচারণ করেন এবং দারিদ্র্য দূরীকরণে অধ্যাপক ইউনূসের অবদান গভীরভাবে প্রশংসা করেন। তারা ইউনূসকে পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও উল্লেখ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, ধর্মীয় ভিন্নতার ঊর্ধ্বে উঠে পোপ ফ্রান্সিস সবার জন্য আলিঙ্গনযোগ্য নেতা ছিলেন। তিনি পোপের সঙ্গে তার বহু সাক্ষাৎ এবং ভ্যাটিকান ব্যাংক সংস্কারে তার ভূমিকার কথাও স্মরণ করেন। ইউনূস জানান, তিনি ব্যাংকটিকে দরিদ্রবান্ধব করতে একটি সমালোচনামূলক চিঠি লিখেছিলেন, যা পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের সরকারি পত্রিকায় প্রকাশের অনুমতি দিয়েছিলেন।

অধ্যাপক ইউনূস আরও জানান, পোপ তাকে ভ্যাটিকানের ব্যাংক ব্যবস্থার সংস্কার ও দরিদ্রবান্ধব প্রকল্প সম্প্রসারণে দায়িত্ব দিয়েছিলেন। সম্প্রতি ভ্যাটিকানে তাদের যৌথ উদ্যোগে 'থ্রি জিরো ক্লাব' গঠিত হয়েছে, যার লক্ষ্য হলো শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য নেট কার্বন নির্গমন।

কার্ডিনাল তোমাসির সঙ্গে বৈঠকে ভূ-রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়। ইউক্রেন ও গাজার সংঘাতের অবসানে পোপের প্রচেষ্টার প্রশংসা করেন উভয় নেতা। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত উন্নয়ন ও শান্তি বজায় রাখার গুরুত্বও তারা উল্লেখ করেন। অধ্যাপক ইউনূস ভিয়েতনামের দ্রুত উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনুরূপ প্রচেষ্টার কথা জানান।

অন্যদিকে, কার্ডিনাল কুভাকাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি এবং আন্তঃধর্মীয় সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনূস। কার্ডিনাল কুভাকাদ জানান, সেপ্টেম্বরে বাংলাদেশে একটি বড় ধরনের আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত রোকিবুল হক।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo