ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদ আবারো মাথাচাড়া দিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
অবিলম্বে নির্বাচিত সরকারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে শেখ হাসিনা। বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক। প্রধান উপদেষ্টার আশপাশের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে বলেও দাবি করেন তিনি।
সংস্কার বিএনপিও চায় উল্লেখ করে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন বলে প্রত্যাশা করেন এই বিএনপি নেতা। তিনি জানান, দেশের মানুষ ঠিক করবে কারা দেশ চালাবে।
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...
নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...
নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

মন্তব্য (০)