• বিনোদন

মিথিলাকে ভুলে নতুন প্রেমে মজেছেন সৃজিত!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও শেষমেশ বাংলাদেশি মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সংসার পেতেছেন তিনি। তবে মাঝে-মধ্যেই তার পুরোনো প্রেমগুলো ঘিরে তৈরি হয় নানান আলোচনা-সমালোচনা। 

অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, সৃজিতের জীবনে নতুন নারী! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে নেটিজেনরা ভাবছেন নতুন প্রেমে মন মজিয়েছেন পরিচালক।

নানা গুঞ্জনের মাঝে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৃজিত। বিষয়টি তিনি অস্বীকার করেছেন। তার কথায়, প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু। ও অসম্ভব শিক্ষিত। আমাদের দুজনেরই সাপ খুব পছন্দ। একটা পেট-শপে কাজও করেছে ও আগে।

তবে কি নতুন কোনো ছবিতে আলেকজান্দ্রাকে ভাবছেন সৃজিত? উত্তরে তিনি বলেন, অনেক কিছু নিয়েই আলোচনা চলছে আমাদের মধ্যে। তবে ওর জন্য নির্দিষ্ট করে কোনো চরিত্র এখনও ভাবিনি।

এদিকে সৃজিত-মিথিলাকে নিয়ে কলকাতার একটি সূত্র জানিয়েছে, মনে হয় না খুব একটা ঠিকঠাক আছে সৃজিত-মিথিলার সম্পর্ক। তবে এ নিয়ে তারা কোনো কথা বলতে চান না। দুজনে একেবারে চুপ। তাই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। ফলে সৃজিতের কথায় পাত্তা দিচ্ছেন না নেটিজেনদের কেউ কেউ। ভাবছেন নিশ্চয়ই আলেকজান্দ্রা টেলরের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন পরিচালক। 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo