• রাজনীতি

অন্তর্বর্তী সরকারের প্রতি শ্রদ্ধা আছে সেটা নষ্ট করবেন না: দুদু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আপনাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সেটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নেওয়ার আগে নির্বাচন দিন।

আর তা না হলে হাসিনার দিকে তাকান। প্রমাণ করে ছাড়ব ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। ’

বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এসএম মিজানুর রহমান।

শামসুজ্জামান দুদু বলেন, সরকার বিশেষ কোনো কিছু বাস্তবায়ন না করলে আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। অনেকেই মনে করছেন তারা ক্ষমতায় যাবে। তাদের উদ্দেশে বলব, সাহস থাকলে নির্বাচন করে ক্ষমতায় আসেন।

তিনি বলেন, বিএনপি বরাবরই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে। আর বিএনপি যত বেশি চ্যালেঞ্জ গ্রহণ করেছে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এত চ্যালেঞ্জ গ্রহণ করেনি। কারণ, বিএনপির যতবার ক্ষমতায় এসেছে, জনগণের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে এসেছে। নির্বাচন এই বছরের মধ্যে হতে হবে। এটা প্রমাণ করেই ছাড়ব।  

আওয়ামী লীগের উদ্দেশ্যে দুদু বলেন, তারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছে। ধিক্কার জানাই যে, এভাবে পালিয়ে যায়।  

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo