• শিক্ষা

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটিতে কর্মবিরতি, ক্লাস স্থগিত ও মানববন্ধন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও চরম মানবিক বিপর্যয়ের প্রতিবাদে “The World Stops for Gaza” শীর্ষক বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটিতে পালিত হয়েছে একাধিক প্রতিবাদ কর্মসূচি।      

৭ এপ্রিল ২০২৫, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হয়। একই দিনে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও এদিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়।  

মানববন্ধনে বক্তারা গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বজনগণের সহানুভূতি ও সহায়তা কামনা করেন। তারা বলেন, “ফিলিস্তিনে চলমান গণহত্যা মানবতার চরম লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে এই সন্ত্রাসী হামলা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।”  

বক্তারা আরও বলেন, “আমরা আজ গাজাবাসীর পাশে আছি এবং থাকব। নিপীড়িত মানুষের পক্ষে আমাদের কণ্ঠস্বর সবসময়ই উচ্চারিত হবে। বিশ্বনেতাদের প্রতি আহ্বান—ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিন এবং নিরীহ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন।”  

বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির এই মানবিক প্রতিবাদ কর্মসূচি বিশ্বব্যাপী চলমান গণসচেতনতার অংশ হিসেবে নতুন মাত্রা যুক্ত করেছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।  

 

মন্তব্য (০)





image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

১

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৩

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৪

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৫

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

  • company_logo