• স্বাস্থ্য

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে মাছ খেলে!

  • স্বাস্থ্য

ফাইল ছবি

স্বাস্থ্য ডেস্কঃ মাছ অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ও প্রোটিনজাতীয় খাবার। প্রতিদিনের খাবার তালিকায় থাকে কোন না কোন মাছ।

তবে অনেকেই আছেন যারা রুই মাছ খেতে বেশ ভালোবাসেন।  আর মৎস্য গবেষক বলছেন অন্যকথা। শুধু মাছই নয়, মাছের তেলেও নিহিত রয়েছে মানবদেহের উপকারী গুণাগুণ। আমাদের হার্ট বা হৃদপিণ্ডের জন্য যথার্থ পুষ্টির জোগান দেয়। পরিমিতভাবে মাছ থেকে হার্টের অনেক রোগব্যাধিও দূর হয়ে যায়।

রন্ধন পদ্ধতি অনুযায়ী মাছের কালিয়াতে কিংবা পেঁয়াজির মতো অল্প তেলে ভেজে বড়া তৈরি করে রুই মাছের তেল খাওয়া যায়।

মৎস্য বিভাগের সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির বলেন, রুই মাছের তেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে উপকারী কোলেস্টেরল বা এলডিএল এর সংখ্যা বাড়িয়ে দেয় ফলে আমাদের রক্তনালী পরিষ্কার থাকে। রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না। ফলে হার্ট অ্যাটাক হওয়া ঝুঁকি অনেকাংশে কমে যায়।

মাছের তেলে থাকা ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের রক্তচাপের ঝুঁকি কমিয়ে দেয়। আর তৃতীয় উপকার হলো আমাদের রক্তের অণুচক্রিকা উপাদানকে জমাট বাঁধতে দেয় না। ফলে ধমনিতে রক্ত পরিষ্কার থাকে এবং স্বাভাবিক গতি নিয়ে চলাচল করতে পারে বলে জানান মৎস্য কর্মকর্তা ফারাজুল।

তিনি আরও বলেন, রুই মাছের তেল উচ্চ রক্তচাপ জনিত সমস্যাকে দূর করে হৃদপিণ্ডের কার্যক্ষমতাকে বাড়ায়। মস্তিষ্কের কাজকর্ম স্বাভাবিকভাবে পরিচালিত করতে সাহায্য করে। এছাড়াও দৃষ্টিশক্তিকে উন্নত করে চোখের স্বাস্থ্য ভালো রাখে।

মাছের মধ্যে সর্বাধিক সহজলভ্য এবং সুস্বাদু মাছ যেহেতু রুই, তাই এই রুই মাছের তেলকেই ‘মাছের তেল’ হিসেবে পরিমিতভাবে খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে জানান ওই সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির।  

মন্তব্য (০)





image

‎হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস...

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...

image

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...

image

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫০০ ছ...

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...

image

হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

image

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছু...

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

  • company_logo