• উদ্যোক্তা খবর

উলিপুরে ১৫ হাজার শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসাবে পোশাক বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৫ হাজার মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসাবে পোশাক বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে পৌর শহরের খাওনারদরগাহ এলাকায় আফনান ভিলায় জর্ডান প্রবাসী মোহাম্মদ নুর আলম এর ব্যক্তিগত সহযোগিতায় এসব পোশাক সামগ্রি বিতরণ করা হয়। উপজেলার ১শত ৫১টি মাদ্রাসার সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত মুহতামীমগনের হাতে তাদের প্রতিষ্ঠানের অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য এ পোশাক তুলে দেয়া হয়।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জর্ডান প্রবাসীর সহযোগিতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫১টি নুরানি, দ্বীনিয়া, হাফেজি ও কওমি মাদ্রাসায় অধ্যায়নরত ১০ হাজার ছাত্র ও ৫ হাজার ছাত্রীদের মাঝে হাদীয়া বিতরণ কর্মসূচির অংশ হিসাবে ঈদ সামগ্রি বিতরণ করা হয়। ঈদ সামগ্রির মধ্যে ছেলেদের জন্য পাঞ্জাবী, পায়জামা,টি-শার্ট ও মেয়েদের জন্য ছেলোয়ার কামিজ ছিলো। এসময় শিক্ষার্থীদের ঈদ সামগ্রি পরিবহনের জন্য যাতায়াত ভাড়া প্রদান করা হয়।
ঈদ সামগ্রি বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নূরে আলম, আবুল কালাম আজাদ, একেএম মোস্তাফিজুর রহমান, নাজমুল হক মানিক সহ ১শত ৫১টি মাদ্রাসার সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত মুহতামীমগণ।

শিক্ষার্থীদের জন্য ঈদ সামগ্রি নিতে আসা উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগারী দারুস সুন্নত দ্বীনিয়া মাদ্রাসার মুদির মাওলানা আলমগীর হোসেন বলেন, প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা ঈদ সামগ্রি উপহার হিসাবে পেয়ে উপকৃত হবে। শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রি বিতরনের এই ধারাবাহিকতা যেনো অব্যাহত থাকে এটাই আমাদের প্রত্যাশা।

জর্ডান প্রবাসীর ভাই আবুল কালাম আজাদ জানান, মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য আমাদের এই ঈদ সামগ্রি বিতরণ। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমরা যেনো প্রতি বছর এ ধারাবাহিকতা বজায় রাখতে পারি।

উল্লেখ্য, জর্ডান প্রবাসীর সহায়তায় দীর্ঘদিন থেকে ঈদুল ফিতরের সময় দুঃস্থ অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি-ফ্রগ বিতরণ করা হয়ে থাকে।

মন্তব্য (০)





image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

image

দেশসেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উত্তরা কৃষিবিদ কমিউনিটির ম...

নিজস্ব প্রতিবেদকঃ উত্তরায় বসবাসরত কৃষিবিদদের পারস্পরিক পরিচয়...

image

‎জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা: প্রধা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ স্টার্টআপ উদ্যোক্...

  • company_logo