• বিনোদন

বাচসাস’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ প্রয়াতদের স্মরণ এবং অসুস্থ সদস্যদের আরোগ্য কামনা করে শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হয়েছে দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে এসেছিলেন চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত জগতের অনেক তারকা। আয়োজন নিয়ে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘প্রতি বছরের মতো এবারও বাচসাস প্রয়াত সদস্যদের স্মরণ ও জ্যেষ্ঠদের আরোগ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে আমরা সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমরা নির্বাচিত হওয়ার পর পরই বড় বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছি৷ তার মধ্যে কয়েকটি উদ্যোগ এরই মধ্যে সফল ভাবে সম্পন্ন হয়েছে।

বাচসাসকে এগিয়ে নেওয়ার আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ বাচসাসের ইফতারে উপস্থিত ছিলেন তারকা দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, অভিনেতা শিবা শানু, চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, কোষাধ্যক্ষ কমল পাটেকর, নির্বাহী সদস্য রুমানা ইসলাম মুক্তি, সনি রহমান, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক, ফিল্ম ক্লাবের সভাপতি লায়ন এম নজরুল ইসলাম, চিত্রনায়ক শিপন মিত্র, কায়েস আরজু, সাঞ্জু জন, অভিনেতা আব্দুন নূর সজল, চিত্রনায়িকা তানিন সুবহা, নিঝুম রুবিনা, পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল প্রমুখ। অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের অংশ গ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর ও মিলনমেলায় পরিণত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। উপস্থিত সকলেই এমন একটি আয়োজন করার জন্য বাচসাস কমিটির প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেন। বলে রাখা ভালো, কামরুল হাসান দর্পণ ও রাহাত সাইফুল নেতৃত্বাধীন কমিটি বাচসাস অফিস, পরিবার দিবস, ইফতার আয়োজন ছাড়াও বড় উদ্যোগের মধ্যে ‘বাচসাস ভয়েস’ নামে ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশ করে। তাছাড়া বেশ কয়েকটি নামিদামি হাসপাতালের সঙ্গে সদস্যদের সুবিধার্থে ‘চিকিৎসা সেবা চুক্তি’ অচিরেই সম্পন্ন হবে।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo