• স্বাস্থ্য

ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে নওগাঁর ৩ লাখ শিশু

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: আগামী শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে নওগাঁর ৩ লাখ শিশু। এবারেও জেলায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস নিল ও লাল ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার বিকেলে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ মো. আমিনুল ইসলাম।

সিভিল সার্জন জানান, এ কার্যক্রমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লাখ। মোট ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য স্থায়ী কেন্দ্র খোলা হবে ১১টি, অস্থায়ী কেন্দ্র ২৪৩০টি।

স্বাস্থ্য পরিদর্শক ও স্বেচ্ছাসেবী সংখ্যা স্বাস্থ্য পরিদর্শক ১৭ জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৮১ জন,স্বাস্থ্য সহকারী ১৯৪ জন, এফ ডব্লিউ এ ৩৭১ জন। এফ পি আই ৯৪ জন, সি এইচ সিপি ২৯৩ জন, স্বেচ্ছাসেবী ৪৮৮২,(ভলান্টিয়ার) জনসহ মোট  ৫৯৩২ জন কর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে।

সিভিল সার্জন ডাঃ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই...

image

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৩ নতুন রোগী

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে...

image

চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রা...

নিউজ ডেস্ক: চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগ...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে...

  • company_logo