• উদ্যোক্তা খবর

লালমনিরহাটে পরিবেশবান্ধব পাট ব্যাগ বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি:"পাটের ব্যাগে বাজার করি, দূষণমুক্ত পরিবেশ গড়ি" এই শ্লোগানে লালমনিরহাটে পাটের তৈরি বাজারের ব্যাগ বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার বিকালে আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বুড়ির বাজারে বাজার করতে আসা ৫শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে এ ব্যাগ বিতরণ করা হয়। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার উপস্থিত থেকে স্থানীয়ভাবে পাটের তৈরি ব্যাগগুলো বিতরণ করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মাহবুবুর রহমান,লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিম,আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন। পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীন ভয়েসের সদস্যরা বিতরণকালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। এ সময় জেলা প্রশাসক বলেন,পলিথিন মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে আমরা পাটের ব্যাগ বিতরণ করছি। যাতে মানুষের মাঝে অভ্যাস গড়ে ওঠে। পাটের ব্যাগ ব্যবহার করলে পরিবেশ ও মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। পাশাপাশি পলিথিন ব্যবহার না করার জন্য সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি। পলিথিন বন্ধে অভিযানও অব্যাহত রয়েছে। বিনামূল্যে পাটের ব্যাগ প্রদান কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo