• শিক্ষা

বাকৃবিতে ধর্ষণের প্রতিবাদে নারী শিক্ষার্থীদের মশাল মিছিল

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শতাধিক নারী শিক্ষার্থী দেশজুড়ে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিলের আয়োজন করেছে।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট চত্বরে একত্রিত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মশাল হাতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জব্বারের মোড় ঘুরে আবার কে আর মার্কেট এলাকায় এসে শেষ হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাকৃবির কৃষি অর্থনীতি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা বলেন, "দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলছে, কিন্তু অপরাধীদের যথাযথ শাস্তি দেওয়া হচ্ছে না। প্রতি ৯ ঘণ্টায় দুইজন নারী বা শিশু ধর্ষণের শিকার হচ্ছে, যা আমাদের রুমে বসে থাকার সুযোগ দেয় না। যতদিন না ধর্ষকদের বিচার হবে, আমাদের আন্দোলন চলবে।"

চতুর্থ বর্ষের শিক্ষার্থী পুষ্পিতা ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকার ধর্ষণের ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকেও কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। নারীদের জন্য একটি নিরাপদ রাষ্ট্র নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।"

এ ধরনের আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজে সচেতনতা সৃষ্টি করতে চান এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।

মন্তব্য (১)





image
image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

১

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৩

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৪

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৫

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

  • company_logo