• শিক্ষা

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধের পাশে জাককানইবি উপাচার্য

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জাককানইবি প্রতিনিধিঃ জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যূত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত ত্রিশালের সতেরপাড়ার মো. মোফাজ্জল হোসেনের চিকিৎসার জন্য ২০,০০০/- (বিশ হাজার) টাকার একটি চেক প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (০৪ মার্চ) সকালে উপাচার্যের অফিস কক্ষে এসে চেকটি গ্রহণ করেন আহত মো. মোফাজ্জল হোসেন ও তাঁর স্ত্রী মোসা. মর্জিনা আক্তার। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী উপস্থিত ছিলেন। 

আহত ব্যক্তিকে চেক তুলে দেওয়ার সময় সহমর্মিতা প্রকাশ করে উপাচার্য তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এদিকে চেক গ্রহণ করে আহত মোফাজ্জল উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ প্রদান করেন।   

উল্লেখ্য, আহত মোফাজ্জলের দেয়া তথ্যমতে গত ৫ আগস্ট ২০২৪ তারিখ ফ্যাসিস্ট সরকারের পতনের দিন বিকালে গাজীপুরের মাওনায় মিছিলে অংশ নিলে বিজিবি-এর গুলিতে তাঁর ডান পা মারাত্মকভাবে আহত হয়। অটো রিক্সা চালক মোফাজ্জলের চিকিৎসায় তাঁর ইতোমধ্যেই তিন লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানান। চিকিৎসা ব্যয় ও উপার্জনে অক্ষম হয়ে পড়ায় আর্থিক সাহায্য চেয়ে উপাচার্য বরাবর গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে আবেদন করেন মোফাজ্জল হোসেন। মানবিক দিক বিবেচনায় নিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দান-অনুদান তহবিল হতে তাঁকে ২০,০০০/- (বিশ হাজার) টাকার এই চেক প্রদান করেন।

মন্তব্য (১)





image
image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

১

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৩

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৪

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৫

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

  • company_logo