• উদ্যোক্তা খবর

নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী করতে বিনামূল্যে গরু বিতরন

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: "দুধ, মাংস, চামড়া, গরু পালনে আমরা" প্রতিপাদ্যে নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী করতে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় এবং উন্নত জীবনের সন্ধানে (ঊষা)'র বাস্তবায়নে টাঙ্গাইলের গোপালপুরে ৬টি পরিবারের মাঝে ৬টি গরু বিতরন করা হয়েছে।

গতকাল  সকালে উন্নত জীবনের সন্ধানে সংস্থার গোপালপুর কার্যালয়ের সম্মুখে গরুগুলো বিতরন করা হয়।

এতে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামিল হোসেন এর সঞ্চালনায় এবং উন্নত জীবনের সন্ধানে গোপালপুর শাখার নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহীম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন  সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর উপ-মহাব্যবস্থাপক (প্রোগ্রাম)মো. মোস্তফা কামাল ভূঞা। বক্তব্য রাখেন খ. আ. মান্নান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো. অকুবর হোসেন। মেহেরুননেছা কলেজের প্রভাষক মোঃ আশরাফ আলী, উপজেলা বিএন'পির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন,পৌর বিএন'পির সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মিয়া, অটো রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়ন গোপালপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।

আয়োজকদের দাবি, ২০০৮ সাল থেকে এপর্যন্ত ৬৫ জনকে আর্থিক, ৪ জনকে হুইল চেয়ার, ১৮ জনকে ক্যাচ, ১০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ, ২২০ টি ছাগল, ৮২টি সেলাই মেশিনসহ ৬টি গরু গরীব দুঃস্থ দের মাঝে বিনা মূল্যে বিতরন করেছেন।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo