• রাজনীতি

একদিকে পানি দেয় না, অন্যদিকে আমাদের শত্রুকে তারা আশ্রয় দিয়ে দিল্লিতে রাজার হালে  রেখেছে: মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদিকে তারা পানি দেয় না, অন্যদিকে আমাদের শত্রুকে আশ্রয় দেয়। দিল্লিতে তাকে রাজার হালে রেখেছে। ওখানে বসে বসে সে আওয়ামী লীগের নেতাকর্মীদের  হুকুম জারি করেন। হাসিনা  দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সোমবার লালমনিরহাট সদরের তিস্তা সেতু সংলগ্ন নদী পাড়ে এক জনতার মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি  আরো বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো তখন সবাই ভাবলো ভারতের বন্ধু এবার মনে হয়  পানি আনতে পারবেন। ১৫ বছরে তারা দেশ বেচে দিয়েছে। তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারিনি। ৫৪ টি অভিন্ন নদীর উজানে ভারত বাঁধ দিয়ে একতরফা পানি উত্তোলন করেছে। তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্যে করে বলেন, ভারতকে স্পষ্ট করে বলুন তিস্তার ন্যায্য হিস্যা দিতে হবে।  তিনি এ সময় ভারতকে উদ্দেশ্য করে আরো বলেন, বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে হলে প্রথমে তিস্তার পানি দিতে হবে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আর দাদাগিরি চলবে না। তাহলে  বন্ধুত্ব হতে পারে। তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে  কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । 

এদিকে জনতার সমাবেশ কে ঘিরে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ তিস্তা পাড়ে সমবেত হয়। দুপুর তিনটা নাগাদ সেতু এলাকায় লোকে-লোকারণ্য হয়ে যায়।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo