• শিক্ষা

পবিপ্রবিতে জমকালো আয়োজনে নর্থ বেঙ্গল এসোসিয়েশনের নবীন বরণ ও পিঠা উৎসব

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে জমকালো আয়োজনের মাধ্যমে উত্তরবঙ্গ (রাজশাহী ও রংপুর বিভাগ) থেকে আগত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪.৩০ ঘটিকায় নর্থবেঙ্গল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এর উপস্থিতিতে এ আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি আজমাইন ইকতিদার ও সাধারণ সম্পাদক মুনতাসীর রিয়াদ।

পরে নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য ও ক্রেস্ট দিয়ে বরণ করেন অধ্যাপক ড. ননী গোপাল সাহা, অধ্যাপক ড.অসীত কুমার পাল, ড. মো: শাহআলম এবং ড. প্রদীপ কুমার সরকার।

অনুষ্ঠানের পরবর্তী অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মো: আলী আজগর ও আনোয়ার জাহিদ। পরবর্তীতে ফটোসেশন, মেয়েদের বালিশ খেলা, ছেলেদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। 

নর্থবেঙ্গল এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, এই এসোসিয়েশনের সবাই একটা পরিবারের মতো। বাসা থেকে দূরে এসেও নিজ এলাকার কিছু মানুষের সাহচর্য নিঃসন্দেহে আনন্দের। মাঝেমধ্যেই সবাই একসাথে হয়ে আরও বড় পরিসরে এরূপ অনুষ্ঠানের আয়োজনের তিনি আহ্বান জানান।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo