• উদ্যোক্তা খবর

কুড়িগ্রামে শহর সমাজসেবা কার্যালয়ের তারুণ্য উৎসব পালন

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রাম শহর সমাজসেবা অফিসের আয়োজনে র‌্যালি, আলোচনাসভা ও উঠান বৈঠকের মাধ্যমে কুড়িগ্রামে পালিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫।

এতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারী ও কর্মদলের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুবিধাভোগীগণ অংশগ্রহণ করেন।

রবিবার সকাল ১১টায় শহর সমাজসেবা কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর সমাজসেবা অফিসার আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

পরে বিকালে কুড়িগ্রাম শহরের কলেজপাড়া কর্মদলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুবিধাভোগীদের সাথে উঠান বৈঠকে অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে অতিথিবৃন্দ তারুণ্যের মাধ্যমে দেশের কাঙ্খিত উন্নয়ন করার জন্য তাদের সহযোগিতার জন্য নিজনিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তারুণের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রশিক্ষিত করার উপর গুরুত্বারোপ করেন। সমাজসেবা দপ্তর থেকে তরুণদের জন্য সাধ্যমত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo