• উদ্যোক্তা খবর

প্লাস্টিকের ৩টি খালি বোতল জমা দিলেই মিলছে একটি ফলের চারা গাছ উপহার

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: ‘তিনটি খালি প্লাস্টিক বোতল স্টলে জমা দিন, একটি ফলের চারা গাছ উপহার নিন’ এই শ্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশ বাঁচাতে ও পরিচ্ছন্ন শহর গড়তে তারুণ্যের উৎসবে ভিন্নধর্মী এক কর্মসূচি শুরু করেছে বিডি ক্লিন কালীগঞ্জ উপজেলা শাখা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষে এক কর্মসূচি গ্রহণ করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কালীগঞ্জ।

বিডি ক্লিনের সদস্যরা প্লাস্টিক সামগ্রীর কারণে পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই বিপর্যয় রোধে বৃক্ষরোপণের উপযোগিতা তুলে ধরেন তারা। পরে শিক্ষার্থীদের কাছ থেকে প্লাস্টিক বোতল জমা নিয়ে উপযুক্তস্থানে রোপণের শর্তে গাছের চারা বিতরণ করেন।

এদিকে সংগঠনটির এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে এবং ৩টি খালি প্লাস্টিকের বোতল জমা দিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি ফল গাছের চারা নিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও।

শিক্ষার্থীরা জানায়, বাড়িতে জমা প্লাস্টিকের বোতল যেখানে সেখানে ফেলে না দিয়ে তারা জমিয়ে রেখেছিল এবং এর মাধ্যমে বাড়ির আঙিনায় রোপণের জন্য এখন গাছের চারা সংগ্রহ করছে তারা।

বিডি ক্লিন কালীগঞ্জ শাখার সমন্বয়ক মিনহাজুল ইসলাম বলেন, ব্যবহারের পর মানুষ খালি প্লাস্টিক বোতল যত্রতত্র ছুঁড়ে ফেলে দেন। সেই বোতলগুলো জমির উর্বরতা নষ্ট করে। মাটির নীচে গাছের শিকড় বিস্তার বাধা দেয়। শত শত বছরেও সেগুলো পচে না। একইভাবে সেগুলো ড্রেনে জমে জলাবদ্ধতার কারণ হয়। তারুণ্যের উৎসবে আজকের কর্মসূচি থেকে শিক্ষার্থীরা যা শিখেছে, পরিবেশ রক্ষায় তারা যদি সেগুলো প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে তাহলেই আমাদের সার্থকতা।

এদিকে, তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়াও নারী উদ্যোক্তাদের কারুশিল্প মেলা, যুব সমাবেশ ও আলোচনা সভা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, ফুটবল খেলা, পিঠা উৎসব, বই মেলা, আলোকচিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও ছাড়াও কর্মসূচিতে অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo