• লিড নিউজ
  • অর্থনীতি

দেশে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়লো ১৯ টাকা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে দাম বাড়ানোর নতুন ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, ফেব্রুয়ারির জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭৮ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৪৫৯ টাকা।

এলপিজি গ্যাসের নতুন এই দর সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে বলেও সংবাদ সম্মেলন থেকে এ কথা জানানো হয়।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক দর বেড়ে যাওয়ার পাশাপাশি ডলারের দর বৃদ্ধি পাওয়ায় বেড়েছে এলপি গ্যাসের দর। আমদানি পর্যায়ে টন প্রতি গড়ে ১০ ডলার দাম বেড়েছে।

অন্যদিকে অটোগ্যাস লিটারে ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭.৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

অন্যদিকে ১ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ১ টাকা করে বাড়িয়ে দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

মন্তব্য (০)





image

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ

১

নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...

image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

  • company_logo