• কূটনৈতিক সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে জাম্বিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাম্বিয়ায় একটি ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে দেশটি। এছাড়া বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

শুক্রবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে জাম্বিয়া প্রজাতন্ত্রের নবনিযুক্ত অনাবাসী হাইকমিশনার পার্সি পি চন্দা পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। তারা জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও অন্বেষণ করেন। এছাড়া হাইকমিশনার চন্দা বাংলাদেশি ওষুধ আমদানিতে জাম্বিয়ার আগ্রহ প্রকাশ করেন। জাম্বিয়ায় একটি ওষুধ কারখানা স্থাপনের সুযোগ খুঁজে দেখতে বাংলাদেশকে আমন্ত্রণ জানান। তিনি জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেন। কৃষি এবং চুক্তি চাষসহ সহযোগিতার অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনার চন্দের নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন। এ দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের সহায়তার আশ্বাস দেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo