• রাজনীতি

শিক্ষিত সমাজ-জাতি ও দেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, জাতি গঠনে ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। একটি শিক্ষিত সমাজ, একটি শিক্ষিত জাতি, একটি শিক্ষিত দেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রতিষ্ঠানে কেউ রাজনীতি ঢুকাবেন না। 

বুধবার ( ২৯ জানুয়ারি)  দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার নারানদিয়া জয়নদ্দিন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরো বলেন, ফ্যাসিবাদী সরকার ছাত্র সমাজকে মাথা তুলে দাড়াতে দেয় নাই। তাদের কোন মনযোগ ছিলো না। সব জায়গায় তারা দলীয়করণ করেছে। এখন আর বাংলাদেশে ফ্যাসিবাদ নাই। 

তাই একটি নতুন বাংলাদেশ গড়তে আমাদের যারা আত্মাহুতি দিয়েছে, তাদের স্বরণ রেখেই বলছি, আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ও  তারেক রহমানের নেতৃত্বেই একটি শিক্ষিত ,  উন্নয়নশীল  এবং একটি কর্মঠ বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো। 

নারানদিয়ার পীরজাদা মোঃ নুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, ফরিদপুর জেলা স্কুলের শিক্ষক মোঃ জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সহনভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবনেতা এনায়েত হোসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo