• শিক্ষা

টাঙ্গাইলে বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় ১ম মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে অনুষ্ঠিত শাহজাহান আকন্দ ফাউন্ডেশন এর ২০২৪- বৃত্তি  পরীক্ষায় গোপালপুরের মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে মেধা তালিকায় ১ম স্থান অর্জন সহ  উক্ত বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছেন মোট ৬ জন শিক্ষার্থী। 

যানাযানা,  ১৩ ডিসেম্বর শুক্রবার শাহজাহান আকন্দ ফাউন্ডেশন কর্তৃক ৬ষ্ট ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার  আয়োজন করা হয়। এতে প্রায়  ৪ শতাধিকের অধিক  শিক্ষার্থী অংশ নেয়। সেখান থেকে ৬ষ্ঠ শ্রেণির মেধা তালিকায় উত্তীর্ণ হয় ৮ জন ও সাধারণ ২০ জন। অন্যদিকে ৭ম শ্রেণীর মেধা তালিকায় ৮ জন ও সাধারণ ১৪ জন।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) কে,নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ ফলাফল প্রকাশ করা হয়।

এতে উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম মিয়া সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উপ-পরিচালক  মোহাঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

এ সময় শিক্ষার্থীদের সনদ সহ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। 

মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুজাম্মেল হক (তুলা) জানান, এতগুলো শিক্ষার্থীদের মধ্যে সবাই'কে  পিছনে রেখে প্রথম স্থান অর্জন করে নিয়েছেন আমাদের শিক্ষার্থী এটা আমাদের আনন্দের এবং গর্বের বিষয়। যে কারণে আমি শিক্ষার্থী সহ আমাদের সকল শিক্ষক-শিক্ষিকা দের ধন্যবাদ জানাই। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই সাফল্যের দুয়ারে  পৌঁছাতে সক্ষম হয়েছি আমরা।

মন্তব্য (০)





image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

১

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৩

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৪

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৫

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

  • company_logo