• শিক্ষা

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদ কর্তৃক পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার একটি বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের সামনে আয়োজিত এই উৎসবটি ছিল বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অপূর্ব দৃষ্টান্ত।

পিঠা উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ছিল। প্রতিটি স্টল সজ্জিত ছিল ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা নিয়ে। ভাপা, পাটিসাপটা, চিতই, দুধপুলি, চালের পিঠা, পুডিং, নকশি পিঠাসহ আরও নানা ধরনের পিঠা উপস্থিত দর্শনার্থীদের মন জয় করে। শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পিঠা তৈরি ও পরিবেশন করেন, যা পুরো আয়োজনে বাড়তি আনন্দ যোগ করে।

পিঠা উৎসব শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করেন অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকরা। নাচ, গান, নাটক এবং কবিতা আবৃত্তির মাধ্যমে তারা তুলে ধরেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। শিক্ষার্থীদের পরিবেশিত দেশাত্মবোধক গান ও লোকনৃত্য দর্শকদের মুগ্ধ করে।

পিঠা উৎসব অনুষ্ঠান পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতির শিকড়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়তা করে।” এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক জামাল হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক আবু ইউসুফ, আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রহিম, ছাত্রবিষয়ক উপ-উপদেষ্টা অধ্যাপক এবিএম সাইফুল সহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার এই আয়োজনটি ছিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন অনুষদের একটি সফল এবং অনুপ্রেরণামূলক উদ্যোগ। শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং আয়োজনের নান্দনিকতা প্রমাণ করে তরুণ প্রজন্ম ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি কতটা শ্রদ্ধাশীল।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo