• স্বাস্থ্য

লালমনিরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: ঐক্যবদ্ধ কাজ করি,কুষ্ঠ মুক্ত দেশ গড়ি -এই প্রতিপাদ্যে লালমনিরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় হতে এক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা সিভিল সার্জন কার্যালয় ও লেপ্রা বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন লেপ্রা বাংলাদেশের মনিটরিং অফিসার বদরুল আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডাক্তার নির্মলেন্দু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ আব্দুল মোকাদ্দেম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দীপঙ্কর রায়, লেপ্রা বাংলাদেশের প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল হান্নান সহ অন্যান্য কর্মকর্তাগণ। এতে অংশ নেন আরডিআরএস বাংলাদেশ,ব্র্যাক সহ বিভিন্ন স্তরের লোকজন।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই...

image

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৩ নতুন রোগী

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে...

image

চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রা...

নিউজ ডেস্ক: চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগ...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে...

  • company_logo