• রাজনীতি

নানা কর্মসূচিতে ফরিদপুরে আরাফাত রহমান কোকো'র মৃত্যুবার্ষিকী পালন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে আরাফাত রহমান কোকো'র দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি)  বেলা সাড়ে ১২ টায় শহরের থানা রোড থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান মুজিব সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব চত্তরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি সুমন খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।  

সংক্ষিপ্ত আলোচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়া আগামীকাল শুক্রবার ( ২৪ জানুয়ারি)  বিকালে শহরের থানা রোডস্থ পৌর মার্কেটে জেলা বিএনপি'র কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মন্তব্য (০)





image

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

১

নিউজ ডেস্কঃ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন ব...

image

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থী...

২

 নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্ম...

image

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: র...

৩

নিউজ ডেস্ক : ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরো...

image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

৪

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

  • company_logo