ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধঃ "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নড়াইলে সাইকেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২২ জানুয়ারী দুপুরে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন , প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন শিক্ষার কার্যক্রম চালু রাখার জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা শিক্ষক সুলভ আচরণ করবেন।
সাইকেলিং প্রতিযোগিতা শেষে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ২০ দিন ব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার । সময় নড়াইল জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : আইপিএলের সবশেষ আসরের নিলামে কলকাতা নাইট রাইডার্...
স্পোর্টস ডেস্ক : ভারতের ব্যাটিং লাইনআপকে মাত্র ৩২ রানে আটকে ...
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...

মন্তব্য (০)