ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে মাস ব্যাপি ১৮তম বানিজ্য মেলা। মেলায় স্হান পেয়েছে কুটির শিল্পে উৎপাদিতসহ দেশী বিদেশী নানান রকমারী পন্যের ( স্টল) সমাহার। সেই সাথে মুখরোচক নানান খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পাশাপাশি শিশুদের চিত্ত বিনোদনে বিভিন্ন রাইড স্হান পেয়েছে মেলায়।
সন্ধ্যার আগে বেলুন এবং পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধূরী শামিম, মেলা কমিটির আহবায়ক রাহবার আহমেদ পিয়াল ছাড়াও বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাসহ অন্যান্যরা।
সন্ধ্যার পর মনোমুগ্ধকর ঝলসানো আতশবাজীতে মেতে উঠেন দর্শক ক্রেতারা। পাশাপাশি পছন্দের পন্য কিনতে স্টলে স্টলে ভীড় ছিল ক্রেতাদের।
নিউজ ডেস্ক : চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় ...
নিউজ ডেস্ক : রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বা...
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দ...
নিউজ ডেস্কঃ টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসীদের প...

মন্তব্য (০)