• রাজনীতি

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‌ ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‌ ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার ( ২০ জানুয়ারি)  বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর  সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের ‌ সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় ‌ এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌ জেলা বিএনপি'র জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদের, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আরেফিন সাগর, বিএনপি'র ‌ সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, জেলা বিএনপির কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খাইরুল আনাম, জাসাস এর আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল আলম তুহিন, ফরিদপুর জেলা  যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা তাঁতি দলের সদস্য সচিব শাহেদা বেগম।

 

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি ‌ জিয়াউর রহমানের জীবন ও কর্ম তুলে ধরেন। 

তারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‌ ছিলেন সৎ‌, নির্ভীক ‌, ‌বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি ‌ বাংলার মানুষের জন্য কাজ করেছেন।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছেন। তিনি ১৯৭৮ সালে তিনি জাতীয়তাবাদী দল গঠন করেন।

বক্তারা  তারেক রহমানের নেতৃত্বে ‌ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 

মন্তব্য (০)





image

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

১

নিউজ ডেস্কঃ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন ব...

image

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থী...

২

 নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্ম...

image

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: র...

৩

নিউজ ডেস্ক : ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরো...

image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

৪

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

  • company_logo