• উদ্যোক্তা খবর

ঈশ্বরগঞ্জে রবিদাস সম্প্রদায়ের মাঝে সুজনের কম্বল বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবহেলিত রবিদাস সম্প্রদায়ের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত রবিদাস সম্প্রদায় যারা ফুটপাতের রাস্তায় বসে চর্মকারের কাজ করে জীবিকা নির্বাহ করে এমন হত দরিদ্রের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, সদস্য হাবিবুর রহমান শাহীন, উবায়দুল্লাহ রুমি প্রমুখ।

এ সময় সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার জানান, শীতের তীব্রতায় সমাজের অবহেলিত ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সুজন সবসময় মানবিক সহায়তার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। 

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo