ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আম ক্লাষ্টার উন্নয়ন এবং পণ্য বহুমুখীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সিটি ব্যাংক জেলা শাখা আয়োজনে স্থানীয় একটি হোটেলে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার ৫০ জন্ আম ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশগ্রহন করেন। কর্মশালা বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক রুপ রতন পাইন, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফা, সিটি ব্যাংকের চিফ ইকোনোমিষ্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমানসহ অন্যান্যে কর্মকর্তারা।
বক্তারা বলেন, আগামীতে আম বাগানগুলো আধুনিকীককরণসহ পণ্য বহুমুখীকরণ করতে হবে। কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
নিউজ ডেস্ক : চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় ...
নিউজ ডেস্ক : রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বা...
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দ...
নিউজ ডেস্কঃ টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসীদের প...

মন্তব্য (০)