• রাজনীতি

পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুজতে হবে: হাসনাত আব্দুল্লাহ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের যে পরিনতি হয়েছে, তাদেরও তাই হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া অংশ গ্রহণমূলক নির্বাচন হবে না যারা বলে, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিলো। আওয়ামী লীগের রাজনীতি পুনর্ভাসিত হবে কি না,তা আলোচনার বিষয় নয় বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। 

মঙ্গলবার(১৪ জানুয়ারী-২৫) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহবায়ক আলী আহসান জোনায়েদ, সহ মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলী প্রমুখ। এছাড়াও সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও সোনারগাঁয়ের কাঁচপুরে পথসভা ও লিফলেট বিতরণ করে।

মন্তব্য (০)





image

লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে...

image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

  • company_logo