• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

নির্বাচনের সময় ঠিক করবে সরকার ও রাজনৈতিক দল: গোয়েন লুইস

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না।

তবে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা দিতে চায় জাতিসংঘ। এ লক্ষ্যে সংস্থাটি কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোয়েন লুইস এ কথা বলেন। এ দিন পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোয়েন লুইস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। আজ আমরা নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুয়ায়ী আমরা সহযোগিতা দেব। এ লক্ষ্যে আমাদের প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধিদল কাজ করবে।

তিনি বলেন, নির্বাচনে সহায়তার জন্য প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধিদল আগামীকাল চট্টগ্রাম যাবে। সেখানে নির্বাচনী বিভিন্ন অংশীজন যেমন রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধিদল ফিরে এসে প্রতিবেদন দেবে।

এক প্রশ্নের উত্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, নির্বাচন কখন হবে, সেটা সরকার ও  রাজনৈতিক দল ঠিক করবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা  দিতে চাই।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo