ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ সুপার কাপটা একপ্রকার পিএসজির নিজস্ব সম্পত্তিই বলা যায়। গতকাল মোনাকোকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো এই শিরোপা ঘরে তুলেছে প্যারিসিয়ানরা।
২০২২ কাতার বিশ্বকাপের জন্য নির্মিত অস্থায়ী স্টেডিয়াম ৯৭৪-এ অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য।
তবে অতিরিক্ত সময়ে ফাবিয়ান রুইজের অ্যাসিস্টে উসমান দেম্বেলের করা গোলে জয় পায় পিএসজি।
এ নিয়ে ১৩তম বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপ জিতলো ফরাসি জায়ান্টরা। আর শেষ ১২ বছরে এটি তাদের ১১তম শিরোপা।
গতবারও পিএসজি লিগ রানার্সআপ মোনাকোকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। অর্থাৎ টানা দুইবার পিএসজির কাছে হেরে শিরোপা হাতছাড়া হলো তাদের।
নিউজ ডেস্ক : আবারও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপ...
স্পোর্টস ডেস্ক: ব্যাপক বিরোধিতার মুখে দ্রুতই পিছু হঠতে...
নিউজ ডেস্ক : ইতিহাসে প্রথম কোনো ক্রীড়া সংস্থা হিসেবে ১.২ বি...
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে এক মৌসুমের অধ্যায় শেষ করে...
স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

মন্তব্য (০)