• লিড নিউজ
  • স্বাস্থ্য

শৈত্যপ্রবাহ কমেছে বেড়েছে শীতজনিত রোগব্যাধি

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গত কয়েকদিন মৃদু শৈত্যপ্রবাহের পর উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা। তাপমাত্রার পারদ ৯ ডিগ্রি থেকে ১২ ডিগ্রির ঘরে উঠেছে। হিমেল হাওয়ার সঙ্গে কমেছে কুয়াশাও। তবে শীতের দাপট তেমন হ্রাস পায়নি৷ 

সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। বাতাসের গতি ঘণ্টায় ৫-৬ কিলোমিটার। 

এদিকে পঞ্চগড় সদরসহ আশপাশের উপজেলাগুলোতে গত কয়েক দিনের তুলনায় আজকে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। রাতে ও সকালে হিমালয় দিয়ে বয়ে আসা হিমেল বাতাসের কারণে শীত অব্যাহত রয়েছে। কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গ্রাম-গঞ্জের সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষ। তবে এলাকায় শীতের তীব্রতা বাড়লেও এখন পর্যন্ত সরকারিভাবে শীতার্তদের মাঝে প্রয়োজনের তুলনায় অনেক কম শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। 

অপরদিকে শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগী। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। 

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, গত কয়েক দিন থেকেই এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এই জেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে প্রচণ্ড শীত পড়ে। এই সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। সামনে তাপমাত্রা কমতে পারে।

 

মন্তব্য (০)





image

‎হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস...

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...

image

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...

image

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫০০ ছ...

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...

image

হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

image

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছু...

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

  • company_logo