• উদ্যোক্তা খবর

বগুড়ায় ২ শতাধিক শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো রোপ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার হতদরিদ্র প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রোপ। শনিবার রাতে শহরের রেলওয়ে স্টেশনে এসব শীতবস্ত্র বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোপের সাধারণ সম্পাদক ও নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উত্তরাঞ্চল প্রধান ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক জয়যুগান্তর পত্রিকার রিপোর্টার মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক ফাহিম শাহরিয়ার, নূর মোহাম্মদ মারুফ, মিজানুর রহমান, শামীন ইরাসির আভাস, প্লাবন বর্মণ, শেখ সালমান মিসবাহ, তৌহিদ আফ্রিদি, আসাদ, বিপ্লব রহমান, তুহিন, শহীদ, নাসিমসহ আরও অনেকে।

আয়োজন প্রসঙ্গে তাহমিনা পারভীন শ্যামলী বলেন, প্রতি বছরের মতো এবারও জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে রোপের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এই কর্মসূচি শীতকালব্যাপী অব্যাহত থাকবে। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে প্রগ্রেসিভ সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo