• রাজনীতি

লালমনিরহাটে গভীর রাতে শীতার্তদের মাঝে বিএনপি নেতা

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: প্রচন্ড শীত আর কনকনে ঠান্ডায় কাঁপছে লালমনিরহাটের শীতার্ত মানুষ। শুক্রবার গভীর রাতে প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত,অসহায় আর ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি রাতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অসহায়, দুস্থ,রিকশাচালক, ভ্যানচালক ও বস্তিবাসীর মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করেছেন।

এ সময় তিনি বলেন,বিএনপি সব সময় জনমানুষের পাশে আছে। অতীতেও ছিল। বন্যার সময় বন্যার্তদের খাদ্য সামগ্রী প্রদান ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা প্রদানসহ বিভিন্ন কৃষি সামগ্রী প্রদান করেছে । তাছাড়াও চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। চলতি শীত মৌসুমেও শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। বিএনপি'র পক্ষ থেকে এ সহযোগিতা অব্যাহত থাকবে। এই শীতবস্ত্র প্রদানের সময় বিশিষ্ট সমাজসেবক লায়লা হাবিব,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo