• স্বাস্থ্য

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন এর সভাপতিত্বে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, তরুণরাই দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির সহযোগিতা খেলাধূলা ও স্বাস্থ্য সেবার প্রদানের মাধ্যমে তাদেরকে আদর্শ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের জন্য যারা শহিদ হয়েছেন তাঁদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তরুণরা যাতে বিপথগামী না হয় সে জন্যে তাঁদের শিক্ষা চিকিৎসার পাশাপাশি যাতে তরুণরা মাদক মুক্ত জীবন গড়তে পারে সে বিষয়ে আমাদের সকলের ভূমিকা রাখতে হবে। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সঞ্চালনায় এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনজুরুল হক হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, উপজেলা সুশাসনের জন্য নাগরিগ সুজনের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। 

আলোচনা সভা শেষে নব যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, ঈশ্বরগঞ্জ হাসাপাতালে দালাল চক্রের কাছে রোগীরা জিম্মি। আমার কাছে এধরনের ভিডিও ফুটেজ রয়েছে। আজ থেকে ঈশ্বরগঞ্জ হাসপাতাল দালাল মুক্ত হিসেবে চলবে। আজকের পর যদি হাসপাতালে দালালের উপস্থিত লক্ষ করা যায়। তাহলে ওই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

‎হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস...

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...

image

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...

image

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫০০ ছ...

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...

image

হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

image

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছু...

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

  • company_logo