• রাজনীতি

নির্বাচিত সরকার ছাড়া এদেশে উন্নয়ন সম্ভব নয়: ফরিদপুরে শামা ওবায়েদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ  বিএনপি'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া এ দেশে উন্নয়ন করা সম্ভব নয়। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

সোমবার ( ৩০ ডিসেম্বর)  ফরিদপুরের নগরকান্দা ও সালথার শীতার্তদের মাঝে কম্বল বিতরণের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য বিএনপি ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলনের সুফল আমরা পেতে চলেছি।

কম্বল বিতরণকালে নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত টিটু, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জুয়েল মুন্সী সুমন সহ জেলা ও উপজেলা বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo