• বিনোদন

একটা সময় আমি সারারাত মদপান করতাম: আমির খান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডে মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান তার অভিনয় নিয়ে সবসময় খুঁতখুঁতে। তার এ  স্বভাব বলি ইন্ডাস্ট্রির সবাই জানে। কিন্তু ব্যক্তিগত জীবনে একসময় মদে ডুবে থাকতেন অভিনেতা সে কথা অনেকেই জানে না। মদপানের সময় খেয়াল থাকত না কোনো দিকে, থাকত না পানের পরিসীমা। জীবনে নাকি মধ্যপন্থা নিতেই পারেন না তিনি। যেটাই করেন, চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। মদপানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল তার জীবনে । এবার সে কথাই তার ভক্ত-অনুরাগীদের জানালেন আমির খান।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, নানা পাটেকারের সঙ্গে এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন আমির খান। সেখানেই মদপান নিয়ে কথা বলেছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমির কি সময়ানুবর্তিতা মেনে চলেন? এমন প্রশ্নের উত্তরে আমির বলেছিলেন— হ্যাঁ, আমি সময় মেনে চলি। কাজের জায়গায় সঠিক সময়ে পৌঁছে যাই। পেশার ক্ষেত্রে আমি খুবই নিয়মানুবর্তিতা মেনে চলি। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি অলস। বেশ কিছু খারাপ অভ্যাস আছে। তিনি বলেন, আমি পাইপে ধূমপান করি। এখন আর আমি মদপান করি না। কিন্তু একটা সময় আমি খুবই মদপান করতাম। সেই সময় আমি সারারাত মদপান করতাম।

অভিনেতা বলেন, সমস্যাটা হলো— আমি যে কাজটা করি, সেটা অনবরত করতেই থাকি। মধ্যপন্থা বলে কিছু নেই আমার অভিধানে। তবে এটা মোটেই ভালো অভ্যাস নয়। সেটা আমি বুঝে গেছি। 

তবে ছবি নির্মাণ কিংবা অভিনয়ের ক্ষেত্রে তার কোনো সমস্যা হয় কিনা সে প্রসঙ্গে আমির বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি— বছরে একটাই ছবি করব। আমি একটা ছবি বানাতেই তিন বছর কাটিয়ে দেব।

উল্লেখ্য, আমিরকে শেষ দেখা গেছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জমিন পর’ ছবি নিয়ে ব্যস্ত।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo