• লিড নিউজ
  • রাজনীতি

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে যা জানা গেল

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে জানুয়ারির প্রথমার্ধে লন্ডনে যাবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (২৫ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে ইনশাল্লাহ জানুয়ারির প্রথমার্ধে বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। যদিও তারিখ এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। যথাসময়ে সেটি (নির্ধারিত তারিখ) জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, মেডিক্যালের আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত একটি বিমানে সাবেক প্রধানমন্ত্রী লন্ডন যাবেন। তার সঙ্গে চিকিৎসকের একটি টিম, পরিবারের কয়েকজন সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারাও যাবেন।

বিএনপি সূত্রে জানা যায়, খালেদা জিয়া প্রথমে লন্ডনে যাবেন তার ছেলে তারেক রহমানের কাছে। সেখানে কয়েক দিন অবস্থানের পর যুক্তরাষ্ট্র যাবেন লিভার জটিলতার চিকিৎসার জন্য।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও দীর্ঘদিন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। হৃদ্‌রোগ, আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের নানা জটিলতা রয়েছে তার।  

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo