• তথ্য ও প্রযুক্তি

ইরানে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে-স্টোরের নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেটার মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপের ওপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা জারি রেখেছিল ইরান সরকার। ব্যবহার করা যেত না অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ডাউনলোডের সাইট গুগল প্লে স্টোরও। অবশেষে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে তেহরান।

মঙ্গলবার ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে মন্ত্রিসভার এক বৈঠকের পর এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।

জানিয়ে দেওয়া হয়, এখন থেকে ইরানে হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে-স্টোর ব্যবহার করা যাবে।

দেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী সাত্তার হাশেমি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইন্টারনেট সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলো একে একে তুলে নেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে খুলে দেওয়া তারই প্রথম পদক্ষেপ।

ফেসবুক, এক্স, ইউটিউবের ওপর অবশ্য এখনো নিষেধাজ্ঞা বহাল আছে। ২০১৮ সালে আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল টেলিগ্রামও। এই প্ল্যাটফর্মগুলোর নিষেধাজ্ঞা এখনো তোলা হয়নি।

ইরানের প্রশাসনের বক্তব্য ছিল, সামাজিক মাধ্যম ব্যবহার করে দেশের মানুষ সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলে। সেজন্যই এতদিন এই সমাজমাধ্যমগুলো বন্ধ করে রাখা হয়েছিল।

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo