• স্বাস্থ্য

ফামের্সীতে মিলল ২ বস্তা নিম্নমানের মেয়াদোত্তীর্ণ ঔষধ

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভেজাল ও নিম্নমানের মেয়াদোত্তীর্ণ ঔষধ সরবরাহ ও মজুদ করার অপরাধে যুবরাজ মেডিসিন কর্নারের সত্ত্বাধীকারী মো. সুমন মিয়া (৩৫) নামের এক ফামের্সী ব্যবসায়িকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সুমন কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে যুবরাজ মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসীতে ঔষধের ব্যবসা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে যুবরাজ মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ওই ফার্মেসীতে ভেজাল ও নিম্নমানের মেয়াদোত্তীর্ণ দুই বস্তা ঔষধ জব্দ করা হয়। পরে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর (খ) এবং (গ) ধারায় একটি মামলায় তাকে ফামের্সী মালিক সুমনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।অভিযানকালে গাজীপুর জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল শিকদার, বেঞ্চ সহকারী আলামিনসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই...

image

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৩ নতুন রোগী

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে...

image

চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রা...

নিউজ ডেস্ক: চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগ...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে...

  • company_logo