• খেলাধুলা

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ইনজুরিতে পড়ায় অন্তত তিন মাস থাকবেন মাঠের বাইরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে গিয়ে পুরোনো চোট নতুন করে পেয়ে বসেন তিনি। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর জানায়, বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে স্টোকসের।

বিবৃতিতে ইসিবি জানায়, আগামী মাসে অস্ত্রোপচার করাতে হবে স্টোকসের। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। এর আগে একই চোটে পড়েছিলেন স্টোকস; গত আগস্ট মাসে দ্য হান্ড্রেড খেলতে গিয়ে। সেবার দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। পরে পাকিস্তান সফরে দলের সঙ্গী হন আবার। তবে এবার পুনর্বাসনের সময়টা আরও লম্বা হতে যাচ্ছে ইংলিশ এই অধিনায়কের।  

হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন চোট পান স্টোকস। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটও করতে পারেননি ইংলিশ অধিনায়ক। যদিও সিরিজ জুড়ে তার পারফরম্যান্স ছিল দারুণ। তিন ম্যাচের ৪ ইনিংসে ব্যাট হাতে ১৫৫ রানের পাশাপাশি বল হাতে নেন ৭ উইকেট। সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় তার দল।  

এদিকে লম্বা সময় ধরে অবশ্য কোনো টেস্ট ম্যাচ নেই ইংল্যান্ডের। আগামী মে মাসে রয়েছে তাদের সিরিজ। অর্থাৎ, পুনর্বাসনের জন্য প্রায় ৬ মাস সময় পেতে যাচ্ছেন স্টোকস। এরপর হয়তো মাঠে দেখা যেতে পারে তাকে।

মন্তব্য (০)





image

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

১

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা, যা যেকোনো থ্রিল...

image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

২

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

৩

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৪

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৫

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

  • company_logo