• জাতীয়

গাজীপুরে কারখানার গুদামে আগুন

  • জাতীয়

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে নিট এশিয়া লিমিটেড কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার সফিপুর বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ জানায়, বিকেল পৌনে ৩টায় নিট এশিয়া কারখানার গুদামে কালো ধোঁয়া দেখতে পান কর্মরত শ্রমিকরা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ঝুটের পুরো গোডাউনটিতে। এ সময় কারখানাটির পাশে অবস্থিত লিজ ফ্যাশন লিমিটেড কারখানার ফায়ার সেফটি কর্মীরা খোঁজ পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, সফিপুরের নিট এশিয়া কারখানায় আগুন লাগার খবরে দুপুর ২টা ৪৫ মিনিটে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

মন্তব্য (০)





image

পুলিশ হেফাজতের আসামির বাইরে কথা বলা ও প্রচারে কড়া নির্দেশ...

নিউজ ডেস্ক : আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামির ক...

image

আদালতে রামিসার মা ‘বোন, দরজাটা খুলে দে’, বারবার বললেও খো...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

‘দরজা ভেঙে ঢুকে টয়লেটের সামনে রক্ত দেখতে পাই’, আদালতে রাম...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

পল্লবীতে শিশু হত্যা মামলা বড় বোনের সাক্ষ্য নেওয়া হয়েছে ক...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা...

image

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স ব...

নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...

  • company_logo