• লিড নিউজ
  • উদ্যোক্তা খবর

গোপালপুরে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ 

  • Lead News
  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গোপালপুর  প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং সাউদার্ন এ্যাপারেল হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ী ফাতেমা-মকবুল মডেল এতিমখানা মাঠে ও নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ১হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে শিশুদের জন্য কানটুপি, মহিলাদের চাদর এবং কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম,টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরার যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল লতিফ, এসআই মো. শফিকুল ইসলাম, স্থানীয় সমাজসেবক ও অবসরপ্রাপ্ত  শিক্ষক মো. মকবুল হোসেন, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, পরিচালক আয়েজ উদ্দিন আজাদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকৌশলী আব্দুল লতিফ জানান, প্রতি বছরের ন্যায় এবারো টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা এবং সাউদার্ন এ্যাপারেল হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে। সারাদেশের ২৮টি পয়েন্টে ২০হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo