• জাতীয়

কক্সবাজারে পেকুয়ায় অটোরিকশা-ডাম্পারের সংঘর্ষে নিহত ৫ 

  • জাতীয়

প্রতীকী ছবি

কক্সবাজার  প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২ জন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তান। নিহত অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজীবাজার এলাকায় গেলে বিপরীতমুখী ডাম্প ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ৪ জনের মৃত্যু হয়। চট্টগ্রামে নেয়ার পথে অপর নিহত শিশুর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্বজনরা।

দুর্ঘটনার বিষয়ে পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, টইটং এর হাজীবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ডাম্পারটি জব্দ করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে পেকুয়ার এবিসি এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে৫ জন নিহত হয়। আরো দুইজন গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পুলিশ হেফাজতের আসামির বাইরে কথা বলা ও প্রচারে কড়া নির্দেশ...

নিউজ ডেস্ক : আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামির ক...

image

আদালতে রামিসার মা ‘বোন, দরজাটা খুলে দে’, বারবার বললেও খো...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

‘দরজা ভেঙে ঢুকে টয়লেটের সামনে রক্ত দেখতে পাই’, আদালতে রাম...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

পল্লবীতে শিশু হত্যা মামলা বড় বোনের সাক্ষ্য নেওয়া হয়েছে ক...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা...

image

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স ব...

নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...

  • company_logo