• বিনোদন

আমি অন্তঃসত্ত্বা নই, আসলে মোটা হয়ে গেছি: সোনাক্ষী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ অনেক সময় দেখা যায়, চেহারার জন্য পর্দায় অভিনেত্রীর বয়স বেশি মনে হয়। সেই জন্য অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চাননি সময়ের আলোচিত এক নায়ক। সেই নায়কের নিজের বয়সও নাকি খুব কম নয়; ৬০ ছুঁই ছুঁই। কিন্তু তার হয়তো সবে ২৫ পেরিয়েছে— এমন ভাব নিয়েই বলিউডে চলাচল করেন।  উল্টোটা কল্পনাও করা যায় না। নির্দিষ্ট বয়স পার হলেই বরং কাজ আসা কমতে থাকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

সোনাক্ষী বলেন, এ ধরনের প্রত্যাশা একজন পুরুষের কাছ থেকে আশা করা যায় না। ৩০ বছরের ছোট নায়িকার সঙ্গে পর্দায় প্রেম করলে তাদের বয়স নিয়ে কটাক্ষ করা হয় না। নায়কের পেটে মেদ জমলে বা মাথায় চুল কমে গেলে তাদের কিছু বলা হয় না।

অভিনেত্রী বলেন, এমনকি আমার চেয়ে বয়সে বড় এক অভিনেতারও দাবি— আমাকে নাকি পর্দায় তার চেয়ে বয়সে বড় দেখতে লাগবে। এ ধরনের মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। এমন মানুষের সঙ্গে আমি কাজই করতে চাই না। নারীদেরই এমন সমস্যার মুখোমুখি হতে হয়। তিনি বলেন, অথচ দিনের শেষে আমরা প্রত্যেকেই শিল্পী। যে অভিনেতার কথা বলছি, তার চেয়ে আমি বয়সে ৪-৫ বছরের ছোট।

উল্লেখ্য, চলতি বছরে জুন মাসে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের পরেই ছুটে গিয়েছিলেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে বেরোনোর সময় ধরা পড়েছিলেন ফটোসাংবাদিকদের ক্যামেরায়। তখনই গুঞ্জন ছড়ায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! সেই নিয়ে বিস্তর চর্চা। সম্প্রতি সেই গুঞ্জন নিয়ে সোনাক্ষী বলেন, আমি অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গেছি।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo