• লিড নিউজ
  • শিক্ষা

রাণীনগরে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাংলাদেশ শিক্ষক সমিতির রাণীনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে সম্মেলনের মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা শিক্ষক সমিতি এই সম্মেলনের আয়োজন করে।

এদিন বিকেলে শিক্ষক আফতাবুল আলম (মিঠু) এর সভাপতিত্বে এবং শিক্ষক ইলিয়াস হোসেন (মিঠু) ও মাসুদ রানা (লিটন) এর সঞ্চালনায় আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য হাফিজুর রহমান (হাফিজ)।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম সারোয়ার (স্বপন)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান (সাজু)। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক (মুকুল), সহ-সভাপতি মোশারব হোসেন, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক বিষয়ক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন প্রমুখ।

কাউন্সিলে শিক্ষক আফতাবুল আলম (মিঠু) কে সভাপতি, ইলিয়াস হোসেন (মিঠু) কে সিনিয়র সহ-সভাপতি, মাসুদ রানা (লিটন) কে সাধারণ সম্পাদক, প্রভাষক (ইংরেজি) মোঃ মারুফুল ইসলামকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করে পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo